রাজনীতি

গাংনীতে দু:স্থ ছাত্রদের মাঝে শিবিরের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ৫০ জন দু:স্থ ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা শিবির কার্যালযে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মল্লিকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক শাকিল আহমেদ সাব্বির। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক রোমান মল্লিকসহ শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।