গাংনী প্রতিনিধি :
মুক্তিযুদ্ধ বিজড়িত দেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগর তথা মেহেরপুরের জনপদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য মানসম্মত একটি দৈনিক পত্রিকা খুবই জরুরী ছিল। দৈনিক আমাদের সূযোর্দয় পত্রিকাটি মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির কাছে তুলে ধরবে এটা আমি মনে-প্রাণে বিশ্বাস করি।
রবিবার বিকেলে মেহেরপুরের গাংনী সূযোর্দয় স্কুল এন্ড কলেজ চত্বরে হৃদয়ে মুক্তিযুদ্ধ এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে দৈনিক আমাদের সূযোর্দয় পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
পত্রিকার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব শফি কামাল পলাশ-এর পরিচালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কবি আল-কামা সিদ্দিকী,কুষ্টিয়া এলজিইডির তত্ত্বধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল গনি,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসাননুজ্জামান মালেক,মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান ,গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার ব্যবস্থাপনা পরিষদের সদস্য আজিজুল হক রানু।
এসময় ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন শামীম,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,সাংস্কৃতিক বক্তিত্ব শ্বাশ্সত নিপ্নন,দৈনিক আমাদের সূযোর্দয় পত্রিকার নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন,সূর্যোদয় স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এনামুল হক,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।