বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দ্বিতীয় দিনের লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা

By মেহেরপুর নিউজ

July 24, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় দিনের কঠাের লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসন তৎপরতা শুরু করেছে। শনিবার সারাদিন লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ,সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল ছিল লক্ষ্য করার মতাে।

প্রশাসনের এ তিন বাহিনী গাংনী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় টহল করে। পাশাপাশি লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।