বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দ্বিতীয় ধাপের টিকার উদ্বোধন করলেন মেয়র আহম্মেদ আলী

By মেহেরপুর নিউজ

July 13, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে করােনা ভাইরাস প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের প্রথম ডােজ (টিকা)-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা অডিটােরিয়ামে আনুষ্ঠানিক ভাবে টিকাদানের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকাদানের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসানসহ অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দ। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে রাজনীতি করেন। এই করোনা মহামারির সময় বাংলার জনগণকে বাঁচাতে তিনি দ্রুত টিকার ব্যবস্থা করেছেন।

জননেত্রী শেখ হাসিনা লকডাউনের সময় স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। তিনি জনগণের উদ্দ্যেগে আরাে বলেন, করোনাকে ভয় না করে সচেতনতার সাথে মোকাবেলা করুন। সরকারি বিধি মেনে চলুন।