মেহেরপুর নিউজ :
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের সাথে বাউল সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার গাংনী কাঁচা বাজারস্থ বাউল সম্প্রদায়ের কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেন।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু,বাউল সম্প্রদায়ের নেতা আবু সাঈদ,মজনুল হক মজনু প্রমুখ।