তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। সাবেক ছাত্র নেতা আব্দুর রকিব মাস্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এ সময় চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা পারভীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান অআতু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান বাবু, গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাবুদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।