বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে আব্রাহাম হােসেন নামের আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আব্রাহাম জেলার গাংনী উপজেলার চরগােয়াল গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী আকাশ হােসেনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীর থেকে শিশু আব্রাহামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশু আব্রাহাম পরিবারের সদস্যদের অজান্তে একা মাথাভাঙ্গা নদীতে গােসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লােকজন নদীতে তার মরদেহ ভাসতে দেখে। গাংনী থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে,শিশু আব্রাহামের মৃত্যুর খবরে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন তাৎক্ষণিক ভাবে তার পরিবারের সদস্যদের সহযােগিতার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।