বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নববধূর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

March 22, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে তাপসী খাতুন নামের এক নববধূ আত্মহত্যা করেছেন। নববধূ তাপসী গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মন্ডল পাড়ার সাবান আলীর মেয়ে। এবং পার্শ্ববর্তি করমদী গ্রামের বহলপাড়ার পলাশ আলীর স্ত্রী।

মঙ্গলবার দুপুরে তাপসী স্বামীর ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান,তাপসী ও পলাশ করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তাদের মধ্যে ভালােবাসার সম্পর্ক থেকে গত ৪ মাস আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বর্তমান তারা দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। তবে তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছে পােষণ করেছিলেন।

দাম্পত্য জীবনে স্বামীর সাথে মনােমালিন্যের কারণে তাপসী অভিমানে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার স্বামী তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিতে থাকেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে,কর্তব্যরত চিকিৎসা মৃত ঘােষণা করেন। তেতুঁলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল ওহাব জানান,তাপসী কি কারণে আত্মহত্যা করেছে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।