সাহাজুল সাজু :
গাংনী উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সঞ্চালনায়-সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,গাংনী থানার ওসি তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ লিংকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ধর্মীয় নেতা এনজিও প্রতিনিধি, গাংনী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ননপরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।