বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নারীর আত্মহত্যা

By Meherpur News

April 15, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে তাজমিরা খাতুন (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। নারী তাজমিরা তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার আবু হুরায়রার মেয়ে।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তাজমিরা বেশ কয়েক বছর ধরে মানসিক বিষণ্নতায় ভূগছিলেন। এ কারণে তার দাম্পত্য জীবনেও ভাঙন দেখা দেয় এবং স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। অন্যান্য রাতের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তাজমিরা ঘরে ঘুমাতে যান। পরের দিন সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।