মেহেরপুর নিউজ,১২ অক্টোবর:
মেহেরপুরের গাংনীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। এসময় গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী দিলিপ কুমার সেন, সমাজসেবা অফিসার সাহানা খাতুন, সমবায় অফিসার মিলন কুমার দাস,বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,ডা. খোকন রেজা প্রমুখ।