বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নারী নিয়ে ফুর্তি করতে এসে মেম্বর এখন গ্যাঁড়াকলে

By মেহেরপুর নিউজ

July 29, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে কথিত স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে ফুর্তি করতে এসে গ্যাড়াকলে পড়েছেন শরিফুল ইসলাম শরিফ নামের একজন ইউপি মেম্বার। মেম্বর শরীফ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের একজন (সদস্য) মেম্বার।

বৃহষ্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে এসে গ্যাঁড়াকলে পড়েন মেম্বর শরিফ। বৃহস্পতিবার রাতে পুলিশ শরিফ মেম্বরকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করেছে ।

স্থানীয়রা জানান, শরীফ বিবাহ জীবনের প্রথম স্ত্রীকে রেখে ডালিম নামের একজন নারীকে দ্বিতীয় বিয়ে করেন ২০১৬ সালের দিকে । পরে দ্বিতীয় স্ত্রী ডালিমের সাথে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রী নিয়ে সংসার জীবন চালিয়ে আসছিলেন। পরে দ্বিতীয় স্ত্রী ডালিম স্ত্রীর মর্যাদা পেতে বাদি হয়ে শরিফের নামে আদালতে মামলা করেন। এক পর্যায়ে শরীফ মেম্বারের সাথে পরিচয় হয় শালদহ গ্রামের জনৈক জাহাঙ্গীর হােসেরের স্ত্রী সাথী খাতুনের সাথে। সাথীর বোন মীমকে বিয়ের প্রলোভন দিয়ে শরিফ জাহাঙ্গীরের বাড়িতে আসা যাওয়া করেন।

প্রতিবেশীর সন্দেহকে কাটিয়ে উঠতে শরিফ মেম্বর প্রচার প্রচারণা চালায় যে, মীমকে তিনি কুষ্টিয়ার একটি কাজী অফিসে নিয়ে বিয়ে করেছে । বৃহষ্পতিবার সন্ধ্যায় শরীফ মেম্বার মীমকে সাথে নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে আসলে, দ্বিতীয় স্ত্রী ডালিম গ্রামের লোকজনকে জানায়। গ্রামের লোকজন একত্রিত হয়ে জাহাঙ্গীরের বাড়ি ঘেরাও করলে, শরীফ জনতার গ্যাঁড়াকলে পড়েন। সুয়োগ পেয়ে সটকে পড়ে কথিত তৃতীয় স্ত্রী মীম।

প্রথম পর্যায়ে শরিফ বিয়ের কথা স্বীকার করলেও পরে বিয়ের প্রমাণ হিসাবে কােন কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে খবর পেয়ে হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে শরীফকে জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেম্বরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । বিষয়টি যাচাই বাছাই হচ্ছে। দােষী হলে,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।