টপ নিউজ

গাংনীতে নারী পুলিশের মােটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

By মেহেরপুর নিউজ

April 29, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে নারী পুলিশের বেপরোয়া গতি সম্পূর্ণ মোটরসাইকেলের ধাক্কায় সাতু মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সাতু মন্ডল বাড়ি গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মিশনপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পোড়াপাড়া আমঝুপি সড়কের জুগিন্দা গ্রামের মধ্যে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেল চালক নারী পুলিশ সিমা খাতুনকে আটক করা হয়েছে।

নারী পুলিশ সিমা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হজরত আলীর মেয়ে। সে বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, নিহত সাতু মন্ডল রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় নারী পুলিশ সিমা বেপরােয়া গতিকে মোটরসাইকেল চালানাের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাতু মন্ডলকে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই নিহত সাতু মন্ডল নিহত হন। এসময় আহত হন নারী পুলিশ সিমা। স্থানীয়রা জানান, নারী পুলিশ সিমা তার নানা জুগিন্দা গ্রামের তাহাজ্জদ আলী ওরফে তাজুর বাড়িকে বেড়ানাে শেষে বাবার বাড়ি আমঝুপি গ্রামে ফিরছিলেন।