গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আবু বক্কর (৬৭) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। ২সন্তানের জনক বৃদ্ধ আবু বক্কর জেলার গাংনী উপজেলার হােগলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি লেবুর ব্যবসা করতেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটিদল নিজ ঘর থেকে আবু বক্করের মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান,আবু বক্কর পরিবারের সদস্যদের ছেড়ে আলাদা ঘর নির্মাণ করে একাই থাককেন। পাশেই তার ছেলেদের পরিবার থাকলেও তাদের সাথেও তেমন চলাফেরা ছিলােনা আবু বক্করের। ধারণা করা যাচ্ছে,আবু বক্কর দুই দিন আগে নিজ ঘরের মধ্যে কােন ভাবে মৃত্যুবরণ করেছেন।
মরদেহ দুর্গন্ধ ছড়ালে,পথচারীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা যাবে।