রাজনীতি

গাংনীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 25, 2014

জুলফিকার আলী কানন:

মেহেরপুরের গাংনীতে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি,আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়া সকল দলের প্রার্থী,নির্বাচনী এজেন্ট,সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষকসহ বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিত্ব অংশ নেয়।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল জলিল(অতি:সচিব)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন,হেমায়েতউদ্দিন,র‌্যাব-৬ গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ প্রমূখ । সভাপতিত্ব করেন,মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সালাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহম্মদ আলী,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম, মহাজোট মনোনিত গাংনী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান মুকুল,ভাইস চেয়ারম্যান প্রার্থী আহাসুল্লাহ মোহন,সেলিনা মমতাজ কাকলী,১৯ দল মনোনিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লায়লা আঞ্জুমান বানু,বিদ্রোহী প্রার্থী নুরুন্নাহার আক্তার,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম মাস্টার, ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা বোর্ডের আহবায়ক আব্দুর রাজ্জাক, প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে তাদের নিরাপত্তার সাথে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান প্রধান অতিথি।

 বিভাগীয় কমিশনার আব্দুল জলিল বলেন, উপজেলা নির্বাচন একটি গূরত্বপূর্ণ নির্বাচন। সকল মানুষের অংশগ্রহণে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটা। এ ভোটে দেশের ৬০/৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোন দূষ্ট চক্র নির্বাচনকে ব্যার্থ  করতে , ফলস ও জাল ভোট প্রদান করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুস্কৃতিকারীরা, ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে ভোট বাতিল করা হবে। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীর এজেন্ট, ভোট কেন্দ্রের বাইরে পুলিশ ম্যাজিস্ট্রেট, সহ আইশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কোন ধরনের আইন বহিভূর্ত কাজ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মহিলা ভোটার, বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারদের ভোট কেন্দ্রে সকল প্রকার সহযোগীতা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।