গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দূরপাল্লার যাত্রীবাহী শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এসময় শিশুসহ বাসের ৭জন যাত্রী আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক ভাবে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
রবিবার ভোর ৫ টা দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার কামারপাড়া নামক স্থানের একটি খাদে পড়ে। এসময় শিশুসহ ৭জন যাত্রী আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। ঘন কােয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।