বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপন

By মেহেরপুর নিউজ

November 13, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর গ্রামের চেকপোস্ট এলাকায় ১৫০টি গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ গাছের চারা রোপন করা হয়।

কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।

ছাত্রলীগ নেতা নুরুজ্জামান শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য লাল্টু, নিজামউদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।