বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

By Meherpur News

February 07, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের পক্ষের নেতাকর্মীদের প্রশাসন কর্তৃক হয়রানির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর-২ আসনের বিএনপির মনােনিত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনােনিত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হােসেনের চীফ এজেন্ট ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। আসাদুজ্জামান বাবলু তার বক্তব্যেই বলেন,জামায়াতে ইসলামীর প্রার্থীর লােকজন প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযােগ করছে। যা আদৌ সঠিক নয়। বরণ,তাদের এমন মিথ্যা অভিযােগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাবে-যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।