মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: মেহেরপুর-০২ গাংনী আসনে চায়ের দোকানে কথাকাঁটাকাটির জের ধরে নৌকা ও ফুটবল সমর্থকের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত ফুটবল সমর্থক মোকাদ্দেচ নৌকা সমর্থক আজিজুলের মাথায় আঘাত করে। আহত নৌকা সমর্থক আজিজুল হক বাচ্চু মিয়া বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এঘটনার পরপরই নৌকা সমর্থকরা ফুটবল সমর্থক মোকাদ্দেচের বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
আজ সন্দ্ধ্যায় গাংনী থানা রোডের একটি চায়ের দোকানে উভয়ই চা পান করছিলেন। এসময় ভোটকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
গাংনী থানার ওসি মাসুদুল আলম মেহেরপুর নিউজকে বলেন,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। উত্তেজনা কমেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।