বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পকেট মারতে গিয়ে গণধােলাইয়ের শিকার যুবক শামীম

By মেহেরপুর নিউজ

January 21, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে পকেট মারতে গিয়ে জনতার হাতে আটক হয় শামীম হোসেন (৩০) নামের এক যুবক। যুবক শামীম গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের রাজধানীপাড়ার বিশারত আলীর ছেলে।

রবিবার দুপুর ২টার দিকে গাংনী উপজেলা শহরের রাজলক্ষী জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে। গাংনী পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন জানান, শামীম এক ব্যক্তির পকেট থেকে টাকা বের করে নিচ্ছিল। এসময় পাশে থাকা একজন দেখে ফেলে। এসময় শামীমকে পাঁকড়াও করে গণধােলাই দেয়। সে অসুস্থ্য হয়ে পড়ায়,তাৎক্ষণিক ভাবে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।