বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী কিশােরীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 28, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১৩) নামের এক কিশােরীর মৃত্যু হয়েছে। মানসিক প্রতিবন্ধী ফাতেমা গাংনী উপজেলার করমদী গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসি ইমারুল ইসলামের মেয়ে।

শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গােসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিশােরী ফাতেমা খাতুনের মা ববিতা খাতুন জানান,ফাতেমা তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গােসল করতে যায়।

গােসল করার সময় ফাতেমা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। তার চাচা তাকে পানিতে খুঁজে না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা ওই পুকুরের পানিতে খােঁজাখুজির পর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পরিদর্শন করে।