মেহেরপুর নিউজঃ মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইলমারী গ্রামের আকাশ আলী ও আব্বাস আলীর পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (গাংনীর অতিরিক্ত দায়িত্ব) মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, এর আগে মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) এবং একই গ্রামের আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩) বাড়ির পাশে একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা জানান, দুই শিশু বাড়ির পাশে গর্তের কাছে খেলছিল। অসাবধানতাবশত তারা পানিতে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।