মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে বাড়ির উঠানে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু,পক্ষের লােকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫জন আহত হয়েছেন। উভয়পক্ষের আহতরা হলেন-খাসমহল গ্রামের সাফিরুল ইসলাম,ছমিরুল ইসলাম, ঝর্ণা খাতুন, সাহাদুল ইসলাম ও তামিম।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সাহাদুলের বাড়ির পানি আসে প্রতিবেশী সাফিরুলের বাড়ির সীমানায়। ওই পানি নিষ্কাশনের জন্য সাহাদুলকে বলতে যান সাফিরুল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হন নারীসহ ৫জন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।