বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশের অভিযানে নারীসহ ২জন আটক

By মেহেরপুর নিউজ

February 23, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে নারীসহ ২জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার সকালে গাংনী উপজেলার বেতবাড়িয়া মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান যাচ্ছে এমন গােপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটিদল বেতবাড়িয়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে নারীসহ ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ বােতল ফেনসিডিল উদ্ধার ও ১টি মােটরসাইকেল জব্দ করা হয়।