বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশের অভিযানে মাদকসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

February 28, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মোয়াজ্জেম শেখ (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। এ সময় তার কাছ থেকে মাদক বহনকারী ১টি অটােভ্যান জব্দ করা হয়।

আটককৃত মােয়াজেম শেখ গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বদর উদ্দীনের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কল্যাণপুর- কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা গােপন সংবাদের ভিত্তিতে মােয়াজ্জেমকে আটক করে। গাংনী থানা সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।