বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশের অভিযানে ৮ আসামি আটক

By মেহেরপুর নিউজ

March 11, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন মামলার গ্রেফতারি পরােয়ানাভূক্ত ৮জন আসামীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতদের মধ্যে ৪ জন জিআর মামলায় ও ৪ জন সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিকদল গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওসি আব্দুর রাজ্জাক জানান,আটককৃতদের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের আদেশ পেয়ে এসব আসামীদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আসামীদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।