বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশের হাতে ৬জন আটক

By মেহেরপুর নিউজ

January 25, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে পুলিশের অভিযানে ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামের কাওছার আলী মণ্ডলের ছেলে আইনাল হক (৩৫), গাংনী পৌর এলাকা মহিলা কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৮), সাহারবাটি গ্রামের ক্লাব পাড়ার দেলসাদ আলীর ছেলে মানিক হোসেন (২০), ফতাইপুর গ্রামের মন্ডল শেখের ছেলে জনি মিয়া (৩৭), পূর্ব মালসাদহ গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম (২৩), একই গ্রামের কাউছার আলী ছেলে সিহাব হােসেন (১৪)।

রবিববার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের কয়েকটিদল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ইতোপূর্বে আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় চুরির ঘটনার মামলা রয়েছে। তাই তাদের সন্দেহমূলক আটক করা হয়েছে।