বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশ কনস্টেবল আব্দুল ওহাব স্মরণে মিলাদ মাহফিল

By মেহেরপুর নিউজ

February 24, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়ায মরহুম কনস্টেবল আব্দুল ওহাব স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর মরহুমের ছেলে মিজানুর রহমানের গাংনী থানাপাড়াস্থ বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষ।