গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গাংনী প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা/কর্মচারীরা অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেছেন। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তি।
এসময় সহকারী প্রকৌশলী আলীমুল রেজা, কার্যসহকারী (ডিডিএম) শাহীন রেজা, অফিস সহায়ক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, গত ১৫ সেপ্টেম্বর আমরা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত আশানুরুপ কোন পদক্ষেপ গ্রহণ না করায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি।