বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 22, 2017

মেহেরপুর নিউজ,২২ জুলাই: মেহেরপুরের উপজেলার জুগিন্দা থেকে পুলিশ একটি বোমা  উদ্ধার করে। শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ এ বোমাটি উদ্ধার করে। গাংনী থানার এসআই স্বপন কুমার জানান, জুগিন্দা বাজারে একটি বটগাছের নীচে তাজা বোমা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাটি উদ্ধার করা হয়। বোমা টি লাল টেপদিয়ে মোড়ানো ছিল। পানি ভর্তি বালতিতে রেখে বোমা টি প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত বোমা টি কোন নাশকতার জন্য আনা হতে পারে।