বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পেঁয়াজ বীজ সংরক্ষণে কৃষকদের এয়ার ফ্লো মেশিন বিতরণ

By Meherpur News

July 29, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‍এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বােধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী। এসময় উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও চাষীগণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য একটি করে এয়ার ফ্লো মেশিন ও দেয়াল এবং মাচা তৈরির জন্য সরঞ্জাম প্রদান করা হয়।