বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

By মেহেরপুর নিউজ

December 06, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে স্বাধীনতা বিরোধী, ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সোবাহান। তিনি বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, জাতীর পিতা বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের লাল সবুজের পতাকাটি আমারা পেতাম না ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য বাংলাদেশ স্বাধীন করেছেন। ধর্মনিরপেক্ষতা সংবিধানের অন্যতম মূলমন্ত্র। স্বাধীনতার পরাজিত শত্রু,৭৫’র ও ২১ শে আগষ্টের খুনীচক্র একইসূত্রে গাঁথা। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকি দিয়ে যে সীমাহীন ধৃষ্টতা ও আস্ফালন দেখাচ্ছে এটা কোনদিন হতে দেবেন না মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল কুষ্টিয়াতে যারা জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করেছেন তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃতদন্ডের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফ পারভেজ , গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জীবন আকবর, এনামুল হক, সদস্য হামিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়নের সাধারন সম্পাদক বিদূৎ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজাহান আলী, ফিরোজ আহম্মেদসহ গাংনী পৌর বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।