টপ নিউজ

গাংনীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 07, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানে দাবিতে পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যার পর গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে মোমবাতি জ্বালিয়ে এ আলোক প্রজ্জ্বলন করা হয়। পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিবের নেতৃত্বে আলোকপ্রজ্জলন কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি, জীবন আকবর, সজীব আহম্মেদ, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক আহমেদ, পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ, ছাত্রনেতা পিন্টু,মিলন,ইন্টু,রিদয়,আরিফ,অভি,সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন।