বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পৌর ৯ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ পন্ডিত পাড়ায় মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

November 02, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের পূর্বমালসাদহ পন্ডিতপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান। এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু।