অন্যান্য

গাংনীতে প্রকৃত চাষীদের কাছ থেকে গম ক্রয় না করে সিন্ডিকেটের মাধ্যমে গম ক্রয় করাই বন্ধ হয়ে গেছে অভিযান

By মেহেরপুর নিউজ

April 28, 2014

ষ্টাফ রিপোর্টার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ এপ্রিল: মেহেরপুরের গাংনীতে সরকারী গম ক্রয় অভিযান ২০১৪ শুরু হলেও সিন্ডিকেটের কারনে গম দিতে পারছেনা সাধারণ কৃষকরা। এ উপজেলায় সরকারীভাবে গম ক্রয় অভিযান গত ১৮ এপ্রিল উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত গম ক্রয় শুরু করতে পারেনি। গাংনীর বিভিন্ন সিন্ডিকেটর প্রধান মজিরুল ইসলাম গম ক্রয় শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার টণ নি¤œমানের গম ক্রয় করে ট্রাক বোঝায় করে এনেও সেটা গোডাউনে ঢোকাতে ব্যার্থ হয়েছে। যার কারনে গোডাউনের সামনেই সেটা জড়ো গমগুলো খোলা আকাশের নিচে ফেরে রেখেছে। মজিরুল ইসলাম সিন্ডিকেটের গম ঢোকানোর প্রতিবাদে এবং সাধারণ কৃষকদের কাছ থেকে গম ক্রয়ের দাবীতে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন শুক্রবার সকালের দিকে  গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার জের ধরে মজিরুল ইসলামের ভাইস্তি আসাদুজ্জামান মিলন, আশিকুর রহমান আকাশ ওরফে মিয়া, গাংনী পৌরসভার কর্মচারী ইনামুল হোসেনের নেতৃত্বে বেশ কিছু ক্যাডার গাংনী উপজেলা পরিষদ গেটের সামনে হামলা চালিয়ে গাংনী পৌর আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দীন ওরফে আলা, পৌর এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ওরফে রাম বাবু ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামকে জখম করে। এঘটনার জের ধরে ওই দিন আওয়ামীলীগের উদ্যোগে গাংনী শহরের কাথুলি মোড় এলাকায় রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আওয়ামীলীগের দাবীর প্রেক্ষিতে গম ক্রয়ের উদ্বোধনের দিন থেকেই গম ক্রয় অভিযান বন্ধ রাখেন ক্রয় অভিযানের আহবায়ক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম। এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী গম ক্রয় করা হবে। গাংনী ওসিএলএসডিকে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত গম ক্রয় অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দু সালাম।

গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারীভাবে গম ক্রয় করার কথা। কিন্তু বর্তমান ওসিএলএসডি শাহাবুল আলম স্থানীয় সিন্ডিকেট মজিরুল ইসলামের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে পচাঁ ও নি¤œমানের গম এনে গোডাউনে ঢোকানোর চেষ্টা চাললিয়ে যাচ্ছে। গ, ক্রয় অভিযানের পূর্বেই মজিরুল ইসলাম সিন্ডিকেটের বেশ কিছু গম গোডাউনে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই একটি সিন্ডিকেট চক্র ফুডগোডাউনে সিন্ডিকেট তৈরী করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা দলীয়ভাবে তাদের মোকাবেল করার চেষ্টা চালিয়েছি। এবং আমরা জানাতে চাই গমক্রয় অভিযান সরকারী নিয়ম মেনেই শুরু হোক। গাংনীর ফুডগোডাউনের আলোচিত হোতা মুজরুল ইসলাম জানান, এসব গম চাষীদের কাছ থেকেই নিচ্ছেন ফুডগোডাউন। যুবলীগের সভাপতি ও জেরা কৃষকলীগের সাধারণ সম্পাদক এখানে এসে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করতে না পারার কারনে তারা সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে তালা ঝুলিয়ে দিয়েছেন। এদিকে বিষয়টি নিজেদের মদ্যে সূরাহা করতে আওয়ামীলীগের একাধিক গ্রæপ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে নিয়ে দফায় দফায় বৈঠক করলেও এখন পর্যন্ত কোন সমাধান করতে পারেননি বলে জানিয়েছেন দলের একাধিক ব্যাক্তি। মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের নেতা মজিরুল ইসলাম এলাকার ভূয়া কৃষকদের নামের লিষ্ট করে তাদের নামে গম ফুডগোডাউনে ঢোকানোর চেষ্টা করছেন। এদিকে গত বৃহস্পতিবার বিকালে উপসচীব একেএম মাহাবুর রহমান গাংনী ফুডগোডাউনের সিন্ডিকেটের বিভিন্ন বিষয় সরেজমিনে দেখার জন্য গাংনী ঘুরে গেছেন। খাদ্য অফিস সূত্রে জানা গেছে, গাংনী ফুডগোডাউনের ওসিএলএসডি শাহাবুল আলম ৬ মাস আগে বদলী হলেও সে দায়ীত্ব ছেড়ে তার বদলী স্থানে যাননি। সে ফুডগোডাউনের সিন্ডিকেটের প্রধান মজিরুল ইসলামের সাথে আতাঁত করে দূর্ণীতির আঁখড়ায় পরিণত করেছে ফুডগোডাউনটি। একটি সূত্র জানিয়েছেন, মজিরুল ইসলাম গাংনী থানা পুলিশকে ম্যানেজ করে তার ক্যাডার বাহিনী দিয়ে গাংনী উপজেলা শহরকে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সে টিআর কাবিখাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের বরাদ্দ গম, চাউল  জোর করে ১০ টাকা কেজি দরে কিনে নেন। কোন চেয়ারম্যান বা ইউপি সদস্য এর প্রতিবাদ করলে তার ডিও লেটার কেড়ে নিয়ে নিজস্ব ক্যাডার লেলিয়ে দিয়ে নানাভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। শুধু ফুড সিন্ডিকেটই নয়, মজিরুল ইসলামের ভাইস্তী  আসাদুজ্জামান মিলন ও বোনের ছেলে সানঘাট গ্রামের আশিকুল ইসলাম আকাশের নামে অবৈধভাবে গাংনী উপজেলার সমস্ত হাটবাজার ও খাল বীল লিজ নিয়ে  পরে চড়া দামে বিক্রি করে দিয়েছেন। এর ফলে সরকার হারিয়েছে মোটা অংকের রাজস্ব। এদিকে গম ক্রয় অভিযানকে কেন্দ্র করে গাংনীতে আওয়ামীলীগের দু গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন সময়য়ে এ বিষয় নিয়ে রক্ষক্ষয়ি সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।