বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষকের ২টি আঙ্গুল কর্তন

By মেহেরপুর নিউজ

August 05, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান (৫৬) নামের এক কৃষকের হাতের ২ টি আঙ্গুল কর্তন করা হয়েছে। হামলার শিকার হাবিবুর মহাম্মদপুর বাজারপাড়ার মৃত রেজাউল হকের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমানের নিকট এক নারী আত্মীয়ের ৩ দাগের কয়েক শত জমি ক্রয় করেন আরেক আত্মীয় সাদ্দাম হােসেন ও তার কয়েক ভাই। সাদ্দামরা ক্রয়কৃত ৩ দাগের জমি দখল না করে এক দাগের পুরাে জমি দখল করার চেষ্টা করেন। এনিয়ে হাবিবুর রহমান প্রতিবাদ করতে গেলে,সাদ্দাম ও তার ভাই খাদিমুল ইসলাম,একই পাড়ার পাপ্পু হােসেন ও সাইদুল ইসলামসহ তাদের লােকজন ফুঁসে উঠেন। পরে রাত ১১টার দিকে,হাবিবুরকে একা পেয়ে ধারালাে অস্ত্র দিয়ে মাথা,বুকসহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় তাদের ধারালাে অস্ত্রের আঘাতে হাবিবুরের একটি হাতের ২টি আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয় স্থানীয়রা আহত হাবিবুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।