গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল হােসেন ওরফে তােকাদ্দেস (৪০) নামের একজন মারাত্বকভাবে আহত হয়েছেন।
আহত তােকাদ্দেস হেমায়েতপুর গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে। রােববার সকালের দিকে রুয়েরকান্দি গ্রামে হামলার ঘটনা ঘটে। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে,রুয়েরকান্দি গ্রামে ২৮ শতক শরিকানা জমি নিয়ে তােকাদ্দেস ও রুয়েরকান্দি গ্রামের আনছার আলীর ছেলে আলমগীর হােসেনদের মধ্য বিরােধ চলে আসছিল।
রবিবার সকাল থেকে আলমগীররা ওই জমির উপর ঘর নির্মাণ করছিলেন। এসময় তােকাদ্দেস বাঁধা দিতে গেলে,আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহত তােকাদ্দেসকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী থানা সূত্র জানায়,বিষয়টি নিয়ে পুলিশ অবগত রয়েছে। অভিযোগ পেলে,ব্যবস্থা নেয়া হবে।