টপ নিউজ

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত

By মেহেরপুর নিউজ

April 24, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে সরকার বিরােধী উস্কানিমূলক কথাবার্তার অভিযোগে প্রতিপক্ষের হামলায় ২জন আহত। আহতরা হলেন- সাহারবাটী গ্রামের মধ্যপাড়ার ইসলাম হোসেনের ছেলে সুজন আলী (২৭) ও একই পাড়ার দাউদ হোসেনের ছেলে চা-ব্যবসায়ি আমানুর রহমান (৪০)। শুক্রবার রাতে  সাহারবাটী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সাহারবাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন আলী জানান, আহত সুজন আমার ভাই। সে গ্রামের আমানুর রহমানের চায়ের দোকানে বসেছিল। এ সময় সাহারবাটী বাজার পাড়ার শফিকুল ইসলাম ওরফে শফির ছেলে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল, একই পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আসমাউল হক, রফিকুল ইসলাম ওরফে রফির ছেলে দুলালসহ একটি সংঘবদ্ধদল সুজনকে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। স্থানীয় লােকজন সুজনেক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা শুধু সুজনকে হামলা করে ক্ষ্যান্ত হয়নি। চায়ের দােকানদার আমানুর হামলা ঠেকাতে গেলে,তাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল সাংবাদিকদের জানান,আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তবে সুজন চায়ের দােকানে বসে সরকার বিরােধী উস্কানিমূলক কথাবার্তা বলছিল। তাই আমার লোকজন প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। এদিকে হামলার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।