টপ নিউজ

গাংনীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত

By মেহেরপুর নিউজ

June 02, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে বাড়ির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্য বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেনবলে ।

আহতরা হলেন- হিজলবাড়ীয়া গ্রামের পান্না খাতুন (৩০), নাসরিন খাতুন (৩১), মানিক হােসেন (২৫), দেলোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী বুলবুলি খাতুন (৩০)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে পান্নার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কুলবাড়ীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহত পান্না খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী মােলাম হোসেনের পরিবারের বিরোধ চলে আসছিল। টিউবওয়েলের পানি পানি নিষ্কাশন নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় মােলাম তার টিউবওয়েলের পরিত্যক্ত পানি পান্নার বাড়ির সীমানার ভেতর দিয়ে নিষ্কাশন করতে যাচ্ছিলেন। এসময় পান্নাসহ তার পরিবারের লােকজন নিষেধ করলে,মােলাময়ের লােকজন হামলা করেন। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,ঘটনার খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।