টপ নিউজ

গাংনীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

June 13, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে শরিকানা জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন।

আহতরা হলেন-হাড়াভাঙ্গা গ্রামের হালসনাপাড়ার আতর আলীর ছেলে আলম হােসেন (৪৭), তার স্ত্রী রাশিদা খাতুন (৪০) ও ছেলে আলামিন (২২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

রবিবার সকাল ১১টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের হালসনাপাড়ায় হামলার ঘটনা ঘটে। আহত আলম হােসেন জানান,শরিকানা ৫৪ শতক জমি চাচাতাে ভাই হেকমত আলীসহ অন্যান্য শরিকদের মধ্য ভাগাভাগি হয়। ওই জমির পাশেই ২শতক ৭০ পয়েন্ট জমি ভাগ মােতাবেক আমার দখল রয়েছে। এমনকি জমিতে আমগাছ ও নারিকেল গাছ রােপন করা হয়েছিল। হেকমত আলী ওই জমি তার নিজের দাবি করে দখলের উদ্দ্যোশে জমির আমগাছ ও নারিকেল গাছ কেটে সাবাড় করেন।

এবিষয়ে বলতে গেলে, হেকমত আলীর সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেকমত আলী ও তার পক্ষের শরিফুল,সুমন ও ইলিয়াস হােসেন লাঠি-সােটা নিয়ে আমার বাড়িতে এসে হামলা করেন।

এদিকে হেকমত আলীর এক নিকট আত্মীয় অভিযােগ করে জানান, আলম হােসেন তার লােকজনদের সাথে নিয়ে হেকমত আলীর পক্ষের কয়েকজনকে হামলা করেছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে হামলার ঘটনায় হেকমত আলীসহ তার লােকজনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান আলম হােসেন।