বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

August 16, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা বাবদ চেক প্রদান করা হয়েছে। সােমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে চেক প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও দুস্থ এবং রােগাক্রান্ত মানুষদের এ সহায়তা প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন,মেহেরপুর ২ ( গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।

এমময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।