সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বােধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাংনী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটিনারী হাসপাতাল চত্বরে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটিনারী হাসপাতাল উদ্বোধনের আয়ােজন করে। উদ্বােধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন এবং বক্তব্য প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ – আল মাসুদ এর সঞ্চালনায়- অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ও ভেটিনারী সার্জন ডাক্তার মাে : আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাক্তার মাে: মশিউর রহমান,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এর প্রতিনিধি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলাউদ্দীন। আয়ােজনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক প্রজাতির প্রাণীর দ্বারা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।