সাহাজুল সাজু :
সারাদেশের ন্যায় একযােগে মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ১হাজার ৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গাংনী উপজেলা শহরের গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাংনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়।