টপ নিউজ

গাংনীতে ফিল্ম স্টালে বাজার কমিটির সাবেক সভাপতি মানিক ও তার ছেলেসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

May 29, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাজী মহাম্মদ হাফিজুর রহমান মানিক (৫০) ও তার ছেলে সোহান (২৫) এবং গার্মেন্টস ব্যবসায়ি স্বপনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়েছে প্রতিপক্ষরা।

শনিবার দুপুরে গাংনী উপজেলা শহরের এসএম প্লাজার গার্মেন্টস ব্যবসায়ী হেলাল,তার ভাই বিল্লাল ও তাদের লােকজন মানিকসহ ৩জনকে কুপিয়ে আহত করে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ফেলে পালিয়েছেন। স্থানীয়রা মারাত্বক আহত হাফিজুর রহমান মানিক ও তার ছেলে সােহান এবং গার্মেন্টস ব্যবসায়ী স্বপনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়ায় রেফার করেন। আহতদের মধ্য হাফিজুর রহমান মানিকের শরীর থেকে প্রচুর রক্ষক্ষরণ হচ্ছে।

তাকে বর্তমান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলে মােবাইলফােনে তার পারিবারিক সূত্র জানায়। স্থানীয়রা জানান,গাংনী উপজেলা শহরের এসএম প্লাজায় হাফিজুর রহমান মানিকের চশমার দােকান,স্বপনের গার্মেন্টস দােকান ও হেলাল উদ্দীনের সাথী গার্মেন্টস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

হেলালের দােকানের এক কর্মচারিকে একই মার্কেটের জিল্লুর রহমানের কর্মচারি রাকিব হেয়ালীর ছলে কটাক্ষ করেন। প্রতিশােধ নিতে হেলাল শনিবার দুপুরের দিকে রাকিবকে মারধর করেন। এনিয়ে হাফিজুর রহমান মানিকসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা হেলালকে বলতে গেলে,বাকবিতন্ডা হয়। এসময় হেলাল তার লােকজনকে মােবাইলফােনে ডেকে আনেন। এক পর্যায়ে হেলালের লােকজন একটি প্রাইভেটকারযােগে ফিল্ম স্টাইলে এসে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে ১টি প্রাইভেটকার,ধারালাে অস্ত্র ও রক্তমাখা কিছু আলামত উদ্ধার করে। এদিকে খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।