বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ফুটবল কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 26, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আসাব আলী নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আসাব সিন্দুরকৌটা গ্রামের হাসমতুল্লাহ ছেলে।

শুক্রবার বিকেলে দেবীপুর গ্রামে পানিতে ডুবে শিশু আসাব আলীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আসাব আলী তার মায়ের সাথে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। আসাব শুক্রবার বিকেলে নানার বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি গড়িয়ে পুকুরের পানিতে পড়ে।আসাব ফুটবলটি কুড়াতে পুকুরে নামলে, ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়।