বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

By মেহেরপুর নিউজ

December 12, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ স্বপন আলী (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক স্বপন জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মুন্সীপাড়ার মৃত নবীর উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালের দিকে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল বামন্দী-নিশিপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, কাজীপুর থেকে মােটরসাইকেলযােগে বামন্দী শহরের দিকে মাদক পাঁচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা নিশিপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশ সদস্যরা স্বপন আলীর মোটরসাইকেল প্রতিরোধ করে। পরে মােটরসাইকেলে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এবং স্বপন আলীকে আটক করে। আটক স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।