টপ নিউজ

গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১

By মেহেরপুর নিউজ

March 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে ৩০বোতল ফেন্সিডিলসহ সেন্টু আলী(২৬)নামে এক মাদক ব্যবসাহীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার সকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করেছে। আটককৃত সেন্টু উপজেলার পলাশীপাড়ার আজিজুল’র ছেলে।

মেহেরপুর জেলা পুলিশের ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর,এএসআই জসিম উদ্দীন’র নেতৃত্ব অভিযান চালিয়ে বসতঘর থেকে ৩০বোতল ফেন্সিডিলসহ সেন্টুকে আটক করে। আটককৃত সেন্টুর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।