বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ফেন্সিডিল সহ দু মহিলা মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

April 02, 2016

মেহেরপুর নিউজ,০২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিল সহ দু’মহিলা মাদক ব্যবসায়ী কে অঅটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই নুর ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী বেদেনা (৩৫) ও একই গ্রামের আরিফ গোসেনের স্ত্রী লাল বানু (৩৭)। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কাজিপুর সিমান্ত এলাকা থেকে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল হাড়াভাঙ্গা তালতলা নামক স্থানে তল্লাশী চালায়। এসময় নসিমনে আসা দুই নারী যাত্রীর কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।