বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 17, 2022

সাহাজুল সাজু :

বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীসহ অতিথি শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভােগ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম,গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক ও উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।