বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

August 13, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী (জাতীয় শোক দিবস) যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্ট নিয়ে সাংস্কৃতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ’ বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২টি গ্রুপের মধ্যে প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযােগিতার আয়ােজন করে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রতিযোগিতায় ৩ জন বিচারকের দায়িত্ব পালন করেন । এরা হলেন- গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা ও সাংস্কুতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক মন্টু, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।

এসময় প্রতিযোগীদের সঙ্গীত পরিবেশনায় শিল্পীকে হারমোনিয়াম ও ডুগি তবলায় সহযোগিতা করেন , গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ রতন সরকার, একাডেমির প্রশিক্ষক এস এম সেলিম রেজা প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকদের সুক্ষ্ম ও নিরপেক্ষ মূল্যায়নে ১ম,২য়, ও ৩য় বিজয়ীদের নির্বাচন করে নাম ঘোষণা করা হয়। বিজয়ী প্রতিযোগিরা আগামীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।